বন্যার্তদের পাশে ফ্রান্সের সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পীগোষ্ঠী।

প্রকাশিত: 3:16 PM, July 30, 2022

বন্যার্তদের পাশে ফ্রান্সের সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পীগোষ্ঠী।

 

স্টাফ রিপোর্টঃ- স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বাসীর পাশে এসে দাঁড়িয়েছে ফ্রান্সের সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পীগোষ্ঠী। স্বরলিপির উদ্যোগে সিলেট ,সুনামগঞ্জ, বড়লেখার পর এবার কুলাউড়া পৌরসভার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র- অধ্যক্ষ সিপার  উদ্দিন আহমদ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,” দেশের যেকোনো দুর্যোগে সব সময়’ই প্রবাসীরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পদ্মা সেতুর বাংলাদেশে প্রবাসীদের অবদান আজ অনস্বীকার্য।” তাছাড়া অসহায় বন্যার্তদের পাশে এগিয়ে আসায়  ফ্রান্সের স্বরলিপি শিল্পীগোষ্ঠী সহ সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই ,  তায়েফস্হ  কুলাউড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান , কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের এডমিন আব্দুল কাইয়ুম মিন্টু, সাংবাদিক এইচ  ডি রুবেল, প্রমুখ।

ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়নে‌ ছিলো কুলাউড়া পৌরসভা। মিডিয়া পার্টনার হিসেবে ছিলো কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার।

উল্লেখ্য, ফ্রান্সে প্রতি বছর এই সাংস্কৃতিক সংগঠনটি উৎসবের আয়োজন করে থাকে তবে এবার দেশে ভয়াবহ বন্যা হওয়ার কারণে তাদের সেই  উৎসব বাতিল করে তার অর্থ বন্যার্তদের মাঝে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যা সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ