কুলাউড়ায় অধিকার নিশ্চিত ও জলবায়ু সংকটে আদিবাসীদের ভূমিকার স্বীকৃতির দাবি।

প্রকাশিত: 7:31 AM, August 10, 2026

কুলাউড়ায় অধিকার নিশ্চিত ও জলবায়ু সংকটে আদিবাসীদের ভূমিকার স্বীকৃতির দাবি।

স্টাফ রিপোর্ট:- বৈষম্য ও বঞ্চনার শিকার আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।রবিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১টায় কুলাউড়া শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।

 

পরে কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদিবাসী ফোরাম, মৌলভীবাজার জেলা কমিটি, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে এবং কুলাউড়া উপজেলা আদিবাসী নারী ফেডারেশনের সভানেত্রী মনিকা খংলা ও হেলেনা হিরামন তালাং-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।

 

তিনি বলেন, বর্তমানে আমরা জলবায়ু পরিবর্তন, নির্বিচারে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস, ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপ এবং আবহাওয়ার তারতম্যের মতো নানা সংকট মোকাবিলা করছি। এর পাশাপাশি রয়েছে সামাজিক বৈষম্য। আর এসব সংকটের সবচেয়ে নির্মম শিকার আদিবাসী জনগোষ্ঠী। তারা এ দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ডেরিক প্রেন্টিস ডাডলি, বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাং, কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, ভয়েস অব রিভার মনুর প্রধান নির্বাহী এএম ছালেহ সোহেল, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, বাংলাদেশ অবলেটস জাস্টিস অ্যান্ড পিস-এর সমন্বয়কারী ফাদার ভ্যালেন্টাইন তালাং, সাংবাদিক নাজমুল বারী সোহেল।

 

আলোচনা সভা শেষে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ