প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
স্টাফ রিপোর্ট:- কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনরায় সচল এবং অতিসত্বর ডাকবাংলোতে দৃশ্যমান করার দাবিতে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর কাছে স্মারকলিপি প্রদান করেছে কবি-সাহিত্যিকদের সংগঠন ‘স্রোত সাহিত্য পর্ষদ’। রোববার (১০ মে) সন্ধ্যায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি গ্রহণ করে এমপি শওকতুল ইসলাম শকু বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইতিবাচক সাড়া প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা রেদোয়ান খান,জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, সংগঠক শফিক মিয়া আফিয়ান, সাবেক ছাত্রনেতা রেহান উদ্দিন আহমেদ, কবি সঞ্জয় দেবনাথ, চিকিৎসক হেমন্ত চন্দ্র পাল, নাসির জামান খান জাকি, নুরুল ইসলাম খান বাবলা, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, স্রোত সাহিত্য পর্ষদ’র আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেল, প্রভাষক খালিক উদ্দিন,জামায়াতে ইসলামী যুব বিভাগ কুলাউড়া পৌর শাখার সভাপতি সাইফুর রহমান,প্রভাষক আজিজুর রহমান,সাংবাদিক এইচডি রুবেল, আমার দেশ পাঠক মেলা’র সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল , স্রোত সাহিত্য পর্ষদের সদস্য শাহীন আহমেদ,মৌসুম সরকার, শাহরিয়ার চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, এর আগে ভেঙে ফেলা কুলাউড়া পাবলিক লাইব্রেরির স্থানে পুনরায় আধুনিক লাইব্রেরি নির্মাণ ও চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয়দের দাবি, ডাকবাংলো মাঠসংলগ্ন নির্ধারিত স্থানে দ্রুত আধুনিক সুবিধাসম্পন্ন একটি পাবলিক লাইব্রেরি পুনর্নির্মাণ ও চালু করা হোক।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us