প্রকাশিত: 6:03 PM, October 15, 2026
শহর প্রতিনিধি:- আমেরিকার নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) কর্মরত কুলাউড়ার কৃতি সন্তান জুয়েল মাহবুবের সাথে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় নবগঠিত কুলাউড়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘স্রোত সাহিত্য পর্ষদ কুলাউড়া’ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্যন্ত আনন্দঘন ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত এ সভায় কুলাউড়া পাবলিক লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন, সামগ্রিক পাঠকসেবার মান বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন ইতিবাচক সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, বিশিষ্ট সংগঠক রেহান উদ্দিন আহমেদ,কবি সঞ্জয় দেবনাথ, সাবেক ক্রিকেটার নাসির জামান খান জাকি, সমাজকর্মী নুরুল ইসলাম খান বাবলা, লেখক কামরুল হাসান, স্রোত সাহিত্য পর্ষদ’র আহবায়ক নুরুল ইসলাম ইমন,,ব্যাচ ‘৯৭ এর প্রতিনিধি মারুফ আহমেদ, সাংবাদিক এইচ ডি রুবেল, প্রভাষক আজিজুর রহমান, সমাজকর্মী জহিরুল ইসলাম কর্ণ,স্রোত সাহিত্য পর্ষদ’র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সাহিত্য কর্মী কাওসার বাবুল, শাহরিয়ার চৌধুরী, ব্লগার সজিব হাসান, মাসুক আহমেদ, সানি আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্রোত সাহিত্য পর্ষদ এর পক্ষ থেকে নিউ ইয়র্ক পুলিশ অফিসার জুয়েল মাহবুবের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us