হিংগাজিয়া প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা আজাদ!

প্রকাশিত: 6:30 AM, September 21, 2026

হিংগাজিয়া প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা আজাদ!

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুর রহমান আজাদ। জানা যায়, ওই স্কুলের সভাপতি হতে ইচ্ছুক ছিলেন সংরক্ষিত ইউপি সদস্যা বিএনপির নেত্রী মোছা. মনোয়ারা বেগম। কিন্তু যুবলীগ নেতা আজাদ প্রভাবশালী ও বৃত্তবান হওয়ায় সভাপতি পদে ভোট গ্রহণের জন্য মরিয়া হয়ে উঠেন। তার কারণ হিসেবে জানা যায়, সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য মাত্র ১১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। যার কারণে বিভিন্ন কৌশলে ওইসব ভোটার আজাদের পক্ষে থাকবেন বলে সে ভোটাভোটির পক্ষে সমর্থন দেয়। ফলে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ২০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করেন। মোট ১১ জন ভোটারের মধ্যে ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

এতে সভাপতি পদে মো. মিনহাজুর রহমান আজাদ ফুটবল প্রতীকে ৬ ভোট এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. মনোয়ারা বেগম বই প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট। ওইদিন ভোট গ্রহণ উপলক্ষে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম ও প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন। ভোট গ্রহণের দিন কুলাউড়া থানার পুলিশের সদস্য ছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনীতিবিদ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় অভিভাবক ও লোকজন স্কুল ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে যুবলীগ নেতা আজাদ নির্বাচিত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

 

এব্যাপারে মো. মিনহাজুর রহমান আজাদের ব্যবহৃত মুঠোফোনে (০১৭১৭-০২৮০৫৭) একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ সংক্রান্ত আরও সংবাদ