কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন।

প্রকাশিত: 4:11 PM, May 24, 2026

কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন।

নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (এস-১২০৬৮) কুলাউড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৬ বছর পর ২৪ মে রবিবার পৌর এলাকার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিক্ষকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কাউন্সিল সম্পন্ন হয়।

কুলাউড়া’র প্রায় ১ হাজার সহকারি শিক্ষক কাউন্সিলারদের মতামতের মাধ্যমে সভাপতি পদে ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দীন, সাধারণ সম্পাদক পদে টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক পদে খুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হক নির্বাচিত হোন। দায়িত্বপ্রাপ্ত নতুন সদস্যরা তাদের উপর অর্পিত এ দায়িত্ব পালনে সকল সহকর্মী শিক্ষকদের সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ