প্রকাশিত: 3:17 PM, October 5, 2026
নিজস্ব প্রতিনিধি: ‘শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা গড়ে তোলেন ভবিষ্যৎ প্রজন্ম’ -এই ভাবনা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী জুমায়রা আল সফর।
অনুষ্ঠানের শুরুতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রহিমা বেগম পবিত্র কোরআন তেলাওয়াত এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তজো অলমিক গীতা পাঠ করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাইয়্যান তাহমীদ হোসাইন, সপ্তম শ্রেণির মাহিশা হক, অষ্টম শ্রেণির মীম ইসলাম, নবম শ্রেণির তমাশ্রী অলমিক ও দশম শ্রেণির জুমায়রা আল সফর।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া ও মীরা শর্মা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়ে কেক কাটেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় হয়।
ছবি- বক্তব্য রাখছেন শিক্ষক বৃন্দ।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us