প্রকাশিত: 7:08 AM, August 30, 2026
স্টাফ রিপোর্ট:- কুলাউড়া পৌর শহরের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মুহিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ম্যানেজিং কমিটি (SMC) গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা জামাল আহমেদ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক লাভলু আহমেদ।কমিটির অন্যান্য পদের মধ্যে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকমান মিয়া ও কাজী সোলেমান।
পদাধিকারবলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজির আহমেদ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিধি মোতাবেক মহিলা সদস্যবৃন্দ এবং অন্যান্য ক্যাটাগরির প্রতিনিধিরা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন কমিটির সভাপতি জামাল আহমদ প্রতিক্রিয়ায় জানান, নতুন কমিটির সুযোগ্য নেতৃত্ব, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমে মুহিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। বিদ্যালয়টি এলাকায় একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে নব গঠিত কমিটির সহ সভাপতি লাভলু আহমেদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কুলাউড়া পৌরবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us