২৮ এপ্রিল হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের উপনির্বাচন।

প্রকাশিত: 3:56 PM, March 14, 2024

২৮ এপ্রিল হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের উপনির্বাচন।

আব্দুল কুদ্দুস:- কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে (৭,৮,৯) উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে কুলাউড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংরক্ষিত আসনের রিটার্নিং অফিসার মো. আবুল বাশার মুঠোফোনে এই তথা নিশ্চিত করেন।

তিনি জানান, হাজীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য মোছাঃ সেলিনা আক্তারের মৃত্যুজনিত কারণে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ মার্চ, পহেলা এপ্রিল বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৯ এপ্রিল এবং ভোট গ্রহণ ২৮ এপ্রিল হবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি জটিল রোগে আক্রান্ত হয়ে ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা আক্তার মারা যাওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ