প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
স্টাফ রিপোর্ট :- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারি বলেছেন, সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। তাদের পরিচয় তারা বাংলাদেশী। আর বাংলাদেশী হিসেবেই তারা নির্মমতার শিকার হন। সম্প্রতি বিএসএফ কর্তৃক বাংলাদেশী যুবক মুজিব আলী হত্যার প্রতিবাদে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে ২৬ জুন শুক্রবার এনসিপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, সীমান্তে নিহতদের বেশিরভাগই কৃষক,দিনমজুর বা সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী। তিনি সীমান্তে হত্যা বন্ধে বিজিবিকে আরও কঠোর হওয়ার আহবান জানান এবং সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন।
সংগঠনের মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, সীমান্তে যখন একের পর এক হত্যাকান্ড চলছে তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যাকান্ডের কোন প্রতিবাদ করা হচ্ছে না। এসময় সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহত মুজিবের কবর জিয়ারত করেন এবং নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যের সাথে কথা বলেন।
বিকেল ৫টায় শরীফপুর চাতলাঘাটে সভা শেষে এনসিপির মৌলভীবাজার জেলা সদস্য ও দলের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রুকিয়ানের বাড়িতে নেতৃবৃন্দ মধ্যাহ্নভোজে মিলিত হন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবি:- বক্তব্য রাখছেন নাসির উদ্দীন পাটোয়ারি।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us