বরমচাল দুই যমজ শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলো মা!

প্রকাশিত: 5:53 AM, January 21, 2024

বরমচাল দুই যমজ শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলো মা!

নিজস্ব সংবাদ দাতা:- কুলাউড়া উপজেলার বরমচালে নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে অত্র ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। তাদের বাবার নাম বাচ্চু মিয়া। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, ভোর ৪টার দিকে বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে ঘুম থেকে উঠেন। পরবর্তীতে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাহিরে বের হন।

দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

তাৎক্ষনিক খবর পেয়ে হাসপাতালে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ ও পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলী মাহমুদ বলেন, ঘাতক রিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ- মৃত শিশু রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ