মহা সমাবেশ সফল করে ভোট চুর সরকারের পতন তরান্বিত করতে হবে।-ড.মুস্তাফিজুর রহমান ফয়সাল।

প্রকাশিত: 4:48 AM, September 24, 2023

মহা সমাবেশ সফল করে ভোট চুর সরকারের পতন তরান্বিত করতে হবে।-ড.মুস্তাফিজুর রহমান ফয়সাল।

রুহুল আমিন রাজ্জাকঃ- নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও গণ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে কুলাউড়া’র জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আখম শাহীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন ও মাওলানা মাজহারুল ইসলাম হান্নানের যৌথ পরিচালনায় গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় আহবায়ক ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। এই ভোট চোরদের অধীনে কোন দিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি এবং হবেও না। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধিনেই দিতে হবে। জাতীয় এই মহা সংকট উত্তরণের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহা সমাবেশ সফল করে ভোট চোর ফ্যাসিস্ট সরকারের পতন তরান্বিত করতে হবে।’

গণ-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এম. এম আতিকুর রহমান, জেলা যুব মজলিসের আহবায়ক মাওলানা ইকবাল হোসেন কয়সর, জেলা ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ, সাদিপুর মাদ্রাসার মুহতামীম মাওলানা আহমদ হোসাইন, মাওলানা তফজ্জুল হোসাইন, কুলাউড়া উপজেলা শাখার সহ- সভাপতি মুহতামীম মাওলানা গৌছ উদ্দিন, মাওলানা রমজান আলী, মাওলানা আব্দুর রকিব, আরব আলী, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার সভাপতি আনিসুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুক্তাদির ডেউপাশী, জেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, জেলা যুব মজলিসের সদস্য সচিব জসিম উদ্দিন, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ