কর্মধার ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে সাইদুল ইসলাম নির্বাচিত।

প্রকাশিত: 1:15 PM, May 25, 2023

কর্মধার ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে সাইদুল ইসলাম নির্বাচিত।

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদে মো. সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কর্মধার মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ওই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারি ফলাফলে মো. সাইদুল ইসলাম (মোরগ) পেয়েছেন ৮২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদ মিয়া (টিউবওয়েল) পেয়েছেন ৮১৪ ভোট, সায়েদ আলী (ফুটবল) পেয়েছেন ৬০ ভোট ও মো. মোজাম্মেল হক লিটন (আপেল) পেয়েছেন ৬৫ ভোট।

প্রসঙ্গত, কর্মধা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মুজিবুল হক হারুন মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ