ভূকশিমইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর রহমানের মৃত্যু।

প্রকাশিত: 4:57 PM, September 24, 2021

ভূকশিমইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর রহমানের মৃত্যু।

রাহিম আহমেদ মান্নাঃ- কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ এলাকার বাসিন্দা সাইফুর রহমান (৩৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরন করেছেন। আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ির সম্মুখে এই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, সাইফুর বাড়ির সম্মুখে পুকুরের পাশে একটি গাছের ডাল কাটানোর সময় ডালটি পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় ডালের নিচে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে গেলে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়,পরে অসাবধানতা বশত পুকুর থেকে কাটা ডালটি সরাতে গিয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ