ধর্ষনের অভিযোগে ফের আটক হলেন আওয়ামী লীগ নেতা মুহিবুর।

প্রকাশিত: 12:09 PM, April 23, 2024

ধর্ষনের অভিযোগে ফের আটক হলেন আওয়ামী লীগ নেতা মুহিবুর।

 

নিজস্ব সংবাদ দাতা:- কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমানের জামিন বাতিল করে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৩ এপ্রিল (মঙ্গলবার) মৌলভীবাজার নারী শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সোলায়মান ধর্ষন মামলায় অভিযুক্ত আসামী জামিনে থাকা মুহিবুর আদালতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট তোফায়েল ইসলাম সবুজ।

 

উল্লেখ্য, এক কলেজ ছাত্রী ধর্ষন মামলার অভিযোগে গত বছরের ১৩ জুন মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে আটক হয়েছিলেন আওয়ামীলীগ নেতা মুহিবুর। এ নিয়ে এই মামলায় দ্বিতীয় বার আটক হলেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ