টিলাগাও সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু।

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

টিলাগাও সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু।

নিজস্ব সংবাদ দাতাঃ- পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান।

রবিবার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। রবিবার সকাল ৯টার দিকে হাসান (৪) ও হাবিবা (২) ট্যাংকের পাশে খেলাধুলা করছিলো। বৃষ্টির পানিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যাওয়ায় হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে লাফ দেয়। এতে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার লাশ উদ্ধার করেন।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!