বরমচালে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর বিষপান।

প্রকাশিত: 5:52 PM, April 3, 2026

বরমচালে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর বিষপান।

নিজস্ব সংবাদ দাতা:- হেপি বেগম (২৬) নামের এক যুবতী স্বামীর পরকীয়ার জেরে বিষপান করে মৃত্যুবরন করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর এলাকায় এ করুন ঘটনাটি ঘটে।

 

জানা যায়, ২ এপ্রিল বৃহস্পতিবার রাতে হেপি বেগম স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়ার কাছে পরকীয়ার বিষয় জানতে চাইলে সে উত্তেজিত হয়ে তাকে নির্যাতন করে। ঐদিন রাত আনুমানিক ১১ঘটিকার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করেন হেপি বেগম। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরবর্তীতে নিহত হেপি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত স্বামী আমির হোসেন কে গ্রেফতার করে।

 

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, নিহত পরিবারের অভিযোগ এর ভিত্তিতে অভিযুক্ত আমির হোসেন কে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ