টিলাগাঁও ইউনিয়নের মাদক ব্যবসায়ী গ্রেফতার৷

প্রকাশিত: 11:53 AM, July 27, 2021

টিলাগাঁও ইউনিয়নের মাদক ব্যবসায়ী গ্রেফতার৷

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ সোমবার রাতে এক অভিযান চালিয়ে অবৈধ মদসহ মাদক ব্যবসায়ী পারতালি নাইডু (৪৫) কে গ্রেপ্তার করেছে।

থানাসূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই মো. নাঈমুল হাসান ও এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগান এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী পারতালি নাইডুকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে তার বসত ঘর থেকে ৮১০ লি. চোরাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।

মাদক ব্যবসায়ী

তিনি আরও জানান, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ