টিলাগাঁও গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রকাশিত: 7:11 PM, August 24, 2022

টিলাগাঁও গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম সরস্বতী গোয়ালা (২৫)। সরস্বতী টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা চা বাগানের দীপক গোয়ালার স্ত্রী।

বুধবার (২৪ আগস্ট) সকালে বাড়ির পাশে একটি কাঁঠালগাছ থেকে তার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সরস্বতী দিবাগত গভীর রাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে বুধবার সকালে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহত সরস্বতীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে’ও তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ