কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল বৈদ্য’র আত্মহত্যা।

প্রকাশিত: 4:42 PM, March 6, 2024

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল বৈদ্য’র আত্মহত্যা।

স্টাফ রিপোর্ট:- কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল বৈদ্য (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে কুলাউড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাড়গ্রামের রবীন্দ্র বৈদ্যের ছেলে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলস্টেশনে ঢোকার সময় সজল ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ