বরমচাল ফ্যামেলি কার্ডের জন্য অর্থ নেওয়ার প্রতিবাদ করায় বিএনপি থেকে বহিষ্কার।

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

বরমচাল ফ্যামেলি কার্ডের জন্য অর্থ নেওয়ার প্রতিবাদ করায় বিএনপি থেকে বহিষ্কার।
booked.net

স্টাফ রিপোর্ট :- কুলাউড়া’র বরমচালে ফ্যামেলি কার্ডের জন্য অর্থ নেওয়ার প্রতিবাদ করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান খাঁ। বরমচাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মধু মিয়ার রোষানলে পড়ে বহিষ্কৃত হয়েছেন বলে দাবী করছেন তিনি।

এনিয়ে দেওয়ান খাঁ ও ভুক্তভোগী সালমা বেগম, সেলিনা বেগম, দানা বেগম, ফাতেহা বেগম ও আছিয়া খাতুন ১৯ মার্চ রাতে কুলাউড়া পৌর এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা জানান জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার প্রকল্পে ‘ফ্যামেলি কার্ড’ দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে মধু মিয়া আমাদের কাছ থেকে ১২ হাজার টাকা নেন এবং তিনি ঈদের আগে কার্ড পাওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু আমরা সেই কার্ড না পাওয়ায় বিষয়টি স্থানীয় ৪ নং ওয়ার্ডের সভাপতি দেওয়ান খাঁ কে অবগত করি এবং মধু মিয়ার সাথে এ নিয়ে কথা বলার জন্য অনুরোধ করি।

 

দেওয়ান খাঁ বলেন, এ বিষয়টি মধু মিয়াকে আমি জিজ্ঞাসা করলে তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন উল্টো দলের উপজেলা সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল কে ভুল বুঝিয়ে আমাকে দল থেকে বহিষ্কারে কলকাঠি নাড়তে থাকেন এবং তিনি কুলাউড়া থানায় আমার বিরুদ্ধে একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন।

 

ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে আরো জানান, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ফ্যামেলি কার্ড পেতে হলে কোন টাকা লাগে না। আমরা গ্রামের সহজ-সরল মানুষ বিধায় বিষয়টি অবগত না থাকার কারনে মধু মিয়া ফ্যামেলি কার্ড বিতরণের নামে আমাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করেছেন। আমরা এ বিষয়টি দেখতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর দৃষ্টি আকর্ষন করছি। পাশাপাশি আমাদের হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করায় দেওয়ান খাঁ’কে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সম্পাদকের কাছে দেওয়ান খাঁ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।

 

এ ব্যাপারে বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি মধু মিয়া’র সাথে যোগাযোগের চেষ্টা করলে উনাকে মুঠোফোনে
পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!