কুলাউড়ায় ৩০ বছর পর ধানের শীষের নিরঙ্কুশ বিজয়।

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কুলাউড়ায় ৩০ বছর পর ধানের শীষের নিরঙ্কুশ বিজয়।
booked.net

স্টাফ রিপোর্ট:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় ৩০ বছর পর ওই আসনে ধানের শীষ প্রতীকে মো. শওকতুল ইসলাম ১৬ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৭২১।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১৫৩ ভোট।

 

কুলাউড়া আসনে মোট আটজন প্রার্থীর মধ্যে কাপ-পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ পেয়েছেন ২৫ হাজার ২৭২ ভোট, ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান পেয়েছেন ১৩ হাজার ৬১৪ ভোট, ঘোড়া প্রতীকে এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।

 

কাঁচি প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৭৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৫০২ ভোট এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন ৪৮১ ভোট।

 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও দুপুরের পর ভোটার উপস্থিতি ছিল কম। তবে সকাল থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

 

পোস্টাল ভোটে বিএনপির শওকতুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৪৬৫ ভোট। জামায়াত প্রার্থী সায়েদ আলী পেয়েছেন ৪ হাজার ৩৫২ ভোট।

 

ছবি- মো. শওকতুল ইসলাম শকু।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!