কুলাউড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন।

প্রকাশিত: 1:31 PM, October 19, 2025

কুলাউড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন।

স্টাফ রিপোর্ট:- কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবীতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে অংশ নেন।

 

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, রবির বাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, ইউসুফ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এ এন এম আলম, বরমচাল স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল এন্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান, বাদে ভূকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, প্রমুখ।

 

ছবি:- বক্তব্য রাখছেন মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক।

এ সংক্রান্ত আরও সংবাদ