কুলাউড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪ টি ইউনিয়ন কমিটি’র অনুমোদন।

প্রকাশিত: 6:09 AM, August 28, 2023

কুলাউড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪ টি ইউনিয়ন কমিটি’র অনুমোদন।

অনিক রহমানঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১ দফা দাবির গণতান্ত্রিক চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার অন্তর্গত ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন, ৬ নং কাঁদিপুর ইউনিয়ন, ৯ নং টিলাগাও ইউনিয়ন ও ১০ নং হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাজার ইউনিয়নে সভাপতি পদে মো: হাবিবুর রশিদ সুয়েজ, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সাবলু। কাদিপুর ইউনিয়নে সভাপতি পদে আব্দুল ফাত্তাহ ফাহিম, সাধারণ সম্পাদক পদে রবিনুল ইসলাম ফাহিম। টিলাগাও ইউনিয়নে সভাপতি পদে মো: রাজ আহমদ মারজান, সাধারণ সম্পাদক পদে হাসান আহমদ। হাজীপুর ইউনিয়নে সভাপতি পদে ইমরান আমির আলী, সাধারণ সম্পাদক পদে তারেকুজ্জামান সিপন কে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক সুলতান আহমদ টিপু এবং সদস্য সচিব সাইফুর রহমান এর সাক্ষরিত প্যাডে ২৬ আগষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ