পৌর এলাকায় উচ্ছেদ অভিযান। অবৈধ পাঁচ দখলদারিকে জরিমানা।

প্রকাশিত: 12:40 PM, March 15, 2022

পৌর এলাকায় উচ্ছেদ অভিযান। অবৈধ পাঁচ দখলদারিকে জরিমানা।

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া পৌর শহরে জনদুর্ভোগ লাঘব ও স্কুলগামী শিক্ষার্থী-অভিভাবকদের নিরাপদে চলাচলের জন্য মূল সড়ক থেকে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে শহরের দক্ষিণবাজার সহ বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় পুলিশ ফোর্সের সদস্যরা।

অভিযানে দক্ষিণবাজারের অবৈধ পাঁচ দখলদারিকে ১৩ হাজার টাকা জরিমানা ও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উল্লেখ্য যে, জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ