কুলাউড়ায় পুলিশের অভিযানে অপহরণকারী ধর্ষক গ্রেফতার।

প্রকাশিত: 12:13 PM, January 15, 2022

কুলাউড়ায় পুলিশের অভিযানে অপহরণকারী ধর্ষক গ্রেফতার।

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামি এক  ধর্ষক’কে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে অপহৃত গৃহবধূকেও (৩০) উদ্ধার করা হয়েছে।  গ্রেফতার হওয়া ওই অপহরণ কারীর নাম রাসেল আহমদ (২৫)। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর আশিঘর গ্রামের আলতা মিয়ার ছেলে। শুক্রবার (১৪) জানুয়ারি রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি রাসেল আহমদ (২৫) গৃহবধু ভিকটিম (৩০)‘কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার বিষয়ে ভিকটিমের ভাসুর থানায় একটি সাধারণ ডায়রী করলে কুলাউড়া থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাত্রিবেলা এস আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় এলাকা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর আশিঘর গ্রামের বাসিন্দা আলতা মিয়ার ছেলে রাসেল আহমদকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। 

আসামী রাসেল পুলিশকে জানায়, গত ৬ জানুয়ারি রাত সাড়ে ১০টা থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় পকেট রোডস্থ খান শাহেদের গলির হাশেম ড্রাইভার কলোনীর বাসায় ভিকটিমকে আটক রেখে ধর্ষণ করে।

ভিকটিম বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ