যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়া বাসীর উদ্যোগে শফিউল আলম চৌধুরী নাদেল এর মতবিনিময়।

প্রকাশিত: 5:56 AM, August 4, 2022

যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়া বাসীর উদ্যোগে শফিউল আলম চৌধুরী নাদেল এর মতবিনিময়।

নিজস্ব সংবাদ দাতাঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, কুলাউড়ার মানুষ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত, আল্লাহর হুকুম আর কুলাউড়াবাসীর দোয়া থাকলে কুলাউড়া বাসী কখনও পিছিয়ে থাকবে না।

তিনি মঙ্গলবার (২ আগস্ট) যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়াবাসীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
যুক্তরাজ্যের সোয়ানলী স্কুলের শিক্ষক মিসবাহ উদ্দিন কামালের সভাপতিত্বে ও লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেট্‌স’র কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর মি: ক্রিস, বাংলাদেশ কেটারার এসোসিয়েশনের সভাপতি এম এ মুনিম, কমিউনিটি নেতা মাহফুজ রব নিপু, বিশিষ্ট মুরব্বি ময়ব আলী, আব্দুল মুহিত সুহেল ভিপি, কুলাউড়া ওয়েলফেয়ারের সাবেক সভাপতি ফয়সল আহমদ, নারী নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা, যুবলীগ নেতা লাকি মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জুয়েল।

এ সময়  যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়ার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ