দেশ অচল করা এখন সময়ের দাবী- এড.আবেদ রাজা।

প্রকাশিত: 7:49 AM, August 14, 2022

দেশ অচল করা এখন সময়ের দাবী- এড.আবেদ রাজা।

শহর প্রতিনিধিঃ- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, সিলেটে বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড. আবেদ রাজা গণআন্দোলনে অবৈধ সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপির দেশ অচল করার কর্মসূচী এখন সময়ের দাবী।

১৩ আগষ্ট (শনিবার) দুপুরে কুলাউড়া মহিলা দল আয়োজিত এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে আবেদ রাজা বলেন, শহীদ নূরে আলম ও আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে অবশ্যই ফ্যাসীবাদী সরকারের পতন হবে।চাল, ডাল,আটা, সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্য বৃদ্ধির পাশাপাশি অযৌক্তিক ভাবে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিকে মরার উপর খাঁড়ার ঘা হিসাবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, সরকারের তার মৃত্যু ঘন্টা নিজেই বাজানোর জন্য আবার বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর ষড়যন্ত্র করছে বিধায় এবার আর নিস্তার নাই।

জাতীয়তাবাদী মহিলা দল কুলাউড়া উপজেলার সদস্য সচিব মমতাজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন সহ সদস্য সচিব সুফিয়া রহমান ইতি, রোজিনা বেগম,প্রমুখ।

সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও নারী নেত্রী ইতি’র অসুস্থ পিতার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ