কুলাউড়া উপজেলা ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচনে ১১টি পদে লড়ছেন ২৪ জন প্রার্থী।

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

কুলাউড়া উপজেলা ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচনে ১১টি পদে লড়ছেন ২৪ জন প্রার্থী।

 

স্টাফ রিপোর্টঃ- আগামী ২২ জানুয়ারী কুলাউড়া উপজেলা ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতি (রেজিঃনং-মৌলঃ০১৯) এর ত্রি বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে পৌরসভা সহ উপজেলার ১৩টি ইউনিয়নের  সদস্য গন গোপন ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। এদিকে পৌর শহরের স্টেশন রোডে বেশিরভাগ সদস্যদের  আনাগোনা থাকায় সেখান থেকে  শুরু করে  রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠ (ভোট কেন্দ্র) পর্যন্ত মার্কা সহ পোস্টার ও ফেস্টুন টাঙিয়েছেন বেশিরভাগ প্রার্থীরা। সদস্য পদ সহ  মোট ১১টি পদে ২৪ জন  প্রার্থী যে যার মতো করে; ভোটারদের কাছে সংগঠন কে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি’ও দিচ্ছেন। তারা হলেন-

সভাপতিঃ- বর্তমান সভাপতি’র জহিরুল ইসলাম জহির এর সাথে প্রতিযোগিতায় রয়েছেন মো.এরশাদ, মো.দুলাল ও মনা মিয়া।

সহ সভাপতিঃ- কুলাউড়া উপজেলা ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য রফিকুল ইসলাম রফিক এর সাথে লড়ছেন বাবুল মিয়া।

সাধারণ সম্পাদকঃ- বর্তমান কমিটির দায়িত্ব থাকা সম্পাদক রুবেল মিয়ার সাথে প্রতিযোগিতা করছেন  মখলিছ মিয়া।

সহ সাধারণ সম্পাদকঃ- লাল মিয়ার সাথে প্রতিযোগিতা করছেন পারভেজ মিয়া।

সাংগঠনিক সম্পাদকঃ- বর্তমান কমিটির প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলুর সাথে নির্বাচনে প্রতিযোগিতা করছেন সামছু মিয়া ও নজরুল মিয়া।

কোষাধ্যক্ষঃ- বর্তমান কমিটির পদে থাকা আব্দুল মজিদের সাথে লড়াই করছেন মো.বাবুল মিয়া।

দপ্তর সম্পাদকঃ- মো.মুজিবুর রহমান মুজিবের সাথে প্রতিযোগিতা করছেন সম্ভু মিয়া।

প্রচার সম্পাদকঃ- ইলিয়াস মিয়া’র  সাথে প্রতিযোগিতা করছেন সোহেল মিয়া।

সদস্যঃ- এই পদে মোট ৩জন নির্বাচিত হবেন তবে প্রতিযোগিতার দৌড়ে  রয়েছেন ৪ জন।। এরা হলেন- তোতা মিয়া, ইমন গাজী, মো.শামীম মিয়া ও সারজন মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!