চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাওলানা ফজলুল হক খান সাহেদ।

প্রকাশিত: 2:59 PM, December 2, 2023

চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মাওলানা ফজলুল হক খান সাহেদ।

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অত্র পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান পদত্যাগ করায় তিনি এ দায়িত্বভার পেলেন।

আগামীকাল রবিবার (৩ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে সাহেদ দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা যায়।

কুলাউড়া উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাহেদ’কে এই দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া সংসদীয় আসনে নির্বাচন করতে উপজেলা পরিষদ থেকে সফি আহমদ সলমান পদত্যাগ করায় এই স্থান’টি খালি হয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ