কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি।

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি।

নিজস্ব প্রতিবেদক:- কুলাউড়ায় ভেঙে ফেলা পাবলিক লাইব্রেরির স্থানে পুনরায় আধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন ও চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

সোমবার (২৭ এপ্রিল) সকালে কুলাউড়ার ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন,সম্পাদক কামরুল হাসান,বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, স্রোত’র যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেল,এনআরবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এনাম উদ্দিন, সংগঠক সাদমান সৌমিক মজুমদার, সাংবাদিক এইচ ডি রুবেল, সংগঠক আজিজুর রহমান উজ্জ্বল, ভয়েস অফ কুলাউড়া’র স্টাফ রিপোর্টার শাহরিয়ার চৌধুরী, সোহেল আহমেদ, প্রমুখ।

 

 

জানা যায়, কুলাউড়া পৌরসভার ডাকবাংলো মাঠের এক পাশে অবস্থিত পাবলিক লাইব্রেরির পুরোনো ভবনটি পরিত্যক্ত হওয়ায় প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়। তবে পরবর্তীতে এটি পুনঃস্থাপনে আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নির্ধারিত স্থানে আধুনিক সুবিধাসম্পন্ন একটি পাবলিক লাইব্রেরি পুনর্নির্মাণ ও দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

এর আগে, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকার একটি কমিউনিটি হলে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!