কুলাউড়ায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়।

প্রকাশিত: 2:54 PM, July 18, 2022

কুলাউড়ায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়।

আব্দুল কুদ্দুসঃ-  কুলাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক মো. সুলতান আহমদ, প্রবীণ রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রমুখ।

ছবিঃ- বক্তব্য রাখছেন নবাগত ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার।

এ সংক্রান্ত আরও সংবাদ