প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৬
স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সানজিদা আক্তার (১৮৭২১)। শিগগিরই তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
এদিকে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিনকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে।গত ৩০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দিয়ে কুলাউড়া উপজেলার নতুন ইউএনও হিসেবে মিস সানজিদা কে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন জারির পর মোঃ মহিউদ্দিন গত ৩ মে (রবিবার) সুনামগঞ্জের ছাতক উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করেছেন।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us