আজ শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী। কুলাউড়া’র মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর।

প্রকাশিত: 4:03 AM, October 21, 2026

আজ শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী। কুলাউড়া’র মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর।

 

শুন্য সুমন:- আজ বুধবার (২১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার বিদায়ে মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর।

 

সকালে কুলাউড়া’র সকল পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জন ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় আয়োজন ও সুবিধা অনুযায়ী শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

 

দেবীর বিদায় ঘিরে ভক্তদের মধ্যে যেমন বিষাদের আবহ তৈরি হয়েছে, তেমনি মণ্ডপে মণ্ডপে ঢাক ও শঙ্খের ধ্বনিতে চলবে বিদায় আয়োজন। এর আগে বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেবেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। দেবীকে সিঁদুর নিবেদন করে একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবে অংশ নেবেন তারা।

 

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমী হলো অশুভ শক্তি ও মানুষের মনের অসুরিক প্রবৃত্তি বিসর্জন দিয়ে শুভবোধ, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক।

 

ধর্মীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায় চড়ে এবং গমন করবেন নৌকায়। দেবীর আগমন ও গমন ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও ব্যাখ্যা।

 

ছবি- রেলওয়ে কালী বাড়ি কুলাউড়া।

এ সংক্রান্ত আরও সংবাদ