নিউ ইয়র্ক পুলিশ অফিসার জুয়েল’র সাথে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়।

প্রকাশিত: 6:03 PM, October 15, 2026

নিউ ইয়র্ক পুলিশ অফিসার জুয়েল’র সাথে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়।

 

​শহর প্রতিনিধি:- আমেরিকার নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) কর্মরত কুলাউড়ার কৃতি সন্তান জুয়েল মাহবুবের সাথে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

​১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় নবগঠিত কুলাউড়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘স্রোত সাহিত্য পর্ষদ কুলাউড়া’ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

​অত্যন্ত আনন্দঘন ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত এ সভায় কুলাউড়া পাবলিক লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন, সামগ্রিক পাঠকসেবার মান বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন ইতিবাচক সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ​সিপার উদ্দিন আহমদ, বিশিষ্ট সংগঠক​ রেহান উদ্দিন আহমেদ,কবি ​সঞ্জয় দেবনাথ, সাবেক ক্রিকেটার ​নাসির জামান খান জাকি, সমাজকর্মী ​নুরুল ইসলাম খান বাবলা, লেখক কামরুল হাসান, স্রোত সাহিত্য পর্ষদ’র আহবায়ক ​নুরুল ইসলাম ইমন,,ব্যাচ ‘৯৭ এর প্রতিনিধি মারুফ আহমেদ, সাংবাদিক এইচ ডি রুবেল, ​প্রভাষক আজিজুর রহমান, সমাজকর্মী জহিরুল ইসলাম কর্ণ,স্রোত সাহিত্য পর্ষদ’র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সাহিত্য কর্মী কাওসার বাবুল, শাহরিয়ার চৌধুরী, ব্লগার ​সজিব হাসান, মাসুক আহমেদ, ​সানি আহমেদ প্রমুখ।

 

​অনুষ্ঠান শেষে স্রোত সাহিত্য পর্ষদ এর পক্ষ থেকে নিউ ইয়র্ক পুলিশ অফিসার জুয়েল মাহবুবের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ