দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে বহিষ্কার -শওকতুল ইসলাম এমপি।

প্রকাশিত: 2:55 PM, August 23, 2026

দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে বহিষ্কার -শওকতুল ইসলাম এমপি।

স্টাফ রিপোর্ট:- আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুলাউড়ায় কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু। আজ দুপুরের দিকে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থীদের সাতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

শওকতুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করতে পারে। যদি কেউ দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, সব নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে দলের একক প্রার্থীর জন্য কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলীয় প্রতিবেদন সমন্বয় করে যোগ্য বিবেচনা করে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।’

 

কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহ সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া ও বিএনপি নেতা এস এম জামান মতিন প্রমুখ।

 

মতবিনিময় সভা শেষে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী না হয়ে, দল ঘোষিত একক প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শপথবাক্য পাঠ করানো হয়।

 

শপথবাক্য পাঠ করান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম জামান মতিন।

 

ছবি:- বক্তব্য রাখছেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি।

এ সংক্রান্ত আরও সংবাদ