কুলাউড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন প্রণয় বিশ্বাস।

প্রকাশিত: 6:20 AM, July 23, 2026

কুলাউড়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন প্রণয় বিশ্বাস।

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা প্রণয় বিশ্বাস।


‎গত ১৬ জুলাই তিনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

‎জানা গেছে, প্রণয় বিশ্বাস এর আগে সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কাজে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাকে কুলাউড়া উপজেলায় পদায়ন করা হয়েছে।


‎দায়িত্ব গ্রহণের পর তিনি জানান , কুলাউড়ার সার্বিক উন্নয়ন, ভূমি-সংক্রান্ত সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ