প্রকাশিত: 5:56 AM, July 8, 2026
খেলা ডেস্ক:- ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬-এর নকআউট পর্বের ম্যাচটি ফুটবল অন্যতম বিতর্কিত ম্যাচ হিসেবে রূপ নিয়েছে। ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর, ম্যাচ পরিচালনায় পক্ষপাতিত্ব ও মারাত্মক ভুলের অভিযোগ এনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন । ইএফএ-এর সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং তার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি টিমের বিরুদ্ধে এই তদন্তের দাবি উত্থাপন করেছেন।
ম্যাচটিতে মিশর দারুণ লড়াই করে একপর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল। তবে দুটি নির্দিষ্ট সিদ্ধান্ত পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে দাবি মিশরের। প্রথমত, ম্যাচের ৫৮ মিনিটে মিশরের মোস্তফা জিকো একটি দুর্দান্ত গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে গোল উদযাপনের পর ভিএআর রিভিউতে দেখা যায়, গোল হওয়ার প্রায় ১০০ গজ দূরে মাঠের অন্যপ্রান্তে মিশরের মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের সাথে একটি ফাউলে জড়িয়েছিলেন। রেফারি পূর্ববর্তী সেই ফাউলের কারণে গোলটি বাতিল করেন, যা আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও ফক্স স্পোর্টসের বিশ্লেষকদের মাঝেও তীব্র সমালোচনার জন্ম দেয়। দ্বিতীয়ত, ম্যাচের শেষভাগে মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহকে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতর ফাউল করা হলেও রেফারি কিংবা ভিএআর কোনো পেনাল্টি চেক করেনি। উল্টো সেই অ্যাকশন থেকেই কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার হয়ে জয়সূচক ৩-২ ব্যবধানের গোলটি নিশ্চিত করেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসান ক্ষোভ উগরে দিয়ে ফিফা এবং টুর্নামেন্টের সততা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, এখানে কোনো ফেয়ার প্লে বা ন্যায়বিচার ছিল না। আমাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে, আবার নিশ্চিত পেনাল্টি চেকও করা হয়নি। মনে হচ্ছে তারা যেকোনো মূল্যে বিশ্ব চ্যাম্পিয়নদের এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছে। ফুটবল মাঠের বাইরে অনেক বাণিজ্যিক স্বার্থ কাজ করে, আজ আমরা তারই শিকার হলাম।
মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো ম্যাচ শেষে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি (BBC)-কে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তিনি বলেন, রেফারি শুরু থেকেই আমাদের বিপক্ষে ছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়া আমাদের জন্য সম্ভব হতে দেওয়া হয়নি। এটা পরিষ্কার যে এই টুর্নামেন্টটি আগে থেকেই সাজানো বা ফিক্সড। মিশরের দাবি, রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এই ম্যাচের ফলাফলের পেছনে নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। ফিফা এখনও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ইউরোপীয় ফুটবলের কিছু মহলেও চলতি বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা ফিফাকে বেশ চাপের মুখে ফেলেছে।
ছবি:- রেফারি’র সাথে বাকযুদ্ধে মিশরীয় দল।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us