লংমার্চ করে সিলেটের বিভাগীয় সমাবেশে যোগ দিবে কুলাউড়া বিএনপি।

প্রকাশিত: 7:08 AM, November 16, 2022

লংমার্চ করে সিলেটের বিভাগীয় সমাবেশে যোগ দিবে কুলাউড়া বিএনপি।

 

স্টাফ রিপোর্টঃ- জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা, পৌর ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লংমার্চ করে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশে যোগদান করবে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে পৌর শহরের বিএনপি কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সিলেট বিভাগীয় সমাবেশে যোগদানের লক্ষে ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে একত্রিত হয়ে শপথ গ্রহণের মাধ্যমে লংমার্চের আনুষ্ঠানিকতা শুরু হবে। লংমার্চ এর নেতৃত্ব দিবেন জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবেদ রাজা।

কুলাউড়া-ব্রাহ্মণবাজার-বরমচাল-ভাটেরা-মাইজগাঁও-ফেঞ্চুগঞ্জ-মোগলাবাজার হয়ে লংমার্চটি সিলেট শহরে প্রবেশ করবে। কুলাউড়া থেকে সিলেট শহরের দুরুত্ব প্রায় ৫০ কিলোমিটার।

উল্লেখ্য যে, লংমার্চে অংশ গ্রহণকারীরা ১৭ নভেম্বর বৃহস্পতিবার ও ১৮ নভেম্বর শুক্রবার রাস্তায় রাত্রিযাপন করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ