প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৬
স্টাফ রিপোর্ট:- জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য, কুলাউড়া’র কৃতি সন্তান বদরুল আলম চৌধুরী শিপলুর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা’র অভিযোগ উঠেছে। ভুয়া একটি অ্যাকাউন্ট খুলে বাংলাদেশি মোবাইল নম্বর ব্যবহার করে পরিচিতজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন বিএনপির এই জনপ্রিয় নেতা।
এ বিষয়ে বদরুল আলম চৌধুরী শিপলু নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশি মোবাইল নম্বর (+880 1898-341733) থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই চক্রটি বিশেষ করে ‘বাংলাদেশি ফোন নম্বর’ ব্যবহার করে সাধারণ মানুষের কাছে সাহায্যের নামে টাকা দাবি করছে।’
বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা লেখেন, ‘প্রতারক চক্রটি আমার ছবি এবং নাম ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে পরিচিতদের কাছে মেসেজ পাঠাচ্ছে। তারা দাবি করছে, আমি বিপদে এবং দ্রুত অর্থের প্রয়োজন।’
এ ধরনের মিথ্যা ও প্রতারণা থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার পাশাপাশি যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান শিপলু।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশে অবস্থান করছি না। তাছাড়া আমার কোনো বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নম্বর নেই। যদি এই ধরনের কোনো অ্যাকাউন্ট থেকে কারো কাছে টাকা চাওয়া হয়, তবে নিশ্চিত থাকুন যে এটি একটি স্ক্যাম বা প্রতারণা। কোনো অবস্থাতেই টাকা পাঠাবেন না। কোনো সন্দেহজনক মেসেজ পেলে তৎক্ষণাৎ আমার আসল ফোন নম্বরে কল করে সত্যতা যাচাই করুন।’
তাছাড়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত মেসেজ কেউ পেয়ে থাকলে তৎক্ষণাৎ ওই নম্বরটি ব্লক করা এবং রিপোর্ট করার আহ্বান জানান শিপলু।
ছবি:- ভুক্তভোগী বিএনপি নেতা বদরুল আলম চৌধুরী শিপলু ও ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকউন্টের স্ক্রিনশট।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us