ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের দুই শতাধিক পরিবারে ত্রাণ বিতরন।

প্রকাশিত: 6:26 AM, June 30, 2022

ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের দুই শতাধিক পরিবারে ত্রাণ বিতরন।

নিজস্ব সংবাদ দাতাঃ-  কুলাউড়ায় বন্যার্ত দুই  শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা (চাল,ডাল, পেয়াজ, লবন, চিনি, সুজি ওর স্যালাইন) বিতরণ করা হয়েছে।

বুধবার ২৯ জুন সকাল ১০ টা কুলাউড়া পৌরসভার দেখিয়ার পুর, আউটার, আহমদাবাদ, নতুনপাড়া, কাদিপুর ইউনিয়নের  আমতৈল ও গুপ্ত গ্রামে সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান এর সার্বিক তত্ত্বাবধানে বন্যাদূর্গত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি সৈয়দ সাজ্জাদ হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এইচ ডি রুবেল, আলী হাছিব খান, কাজী রফিকুল ইসলাম, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ