কুলাউড়ায় ফিরছেন ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু।

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

কুলাউড়ায় ফিরছেন ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু।
booked.net

স্টাফ রিপোর্ট:- মৌলভীবাজার–২ (কুলাউড়া) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু যুক্তরাজ্য সফর শেষে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার কুলাউড়া ফিরছেন। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় ডাক বাংলা মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।

 

তাঁর এই আগমন কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শকু’কে স্বাগত জানাতে কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা তাদের নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক ও মিছিল সমাবেশ করছেন।

 

এ বিষয়ে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, কুলাউড়ায় পৌঁছে তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!