বিয়ে নয়;বাগদান সম্পন্ন করেছেন লুবাবা।

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

বিয়ে নয়;বাগদান সম্পন্ন করেছেন লুবাবা।

বিনোদন ডেস্ক:- কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবনের এই খবর ঘিরে ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। ভক্তরা তার নতুন জীবনের জন্য শুভকামনা জানালেও অনেকেই বিষয়টির সত্যতা নিয়ে নিশ্চিত তথ্যের অপেক্ষায় ছিলেন।

 

এরই মধ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন সিমরিন লুবাবা। তিনি জানিয়েছেন, বিয়ে নয়- সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছে।

 

ফেসবুক পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী। ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

 

লুবাবার ওই পোস্টে যে ছবি ছিল, তাতে বর–কনের চেহারা স্পষ্ট নয়। আবার পাত্রের পরিচয় নিয়েও কিছু জানাননি তিনি। ফলে তার জীবনসঙ্গী কে? এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

 

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই মিডিয়ায় বেশ পরিচিত মুখ লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি লুবাবা শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেন। তবে গত বছরের শেষদিকে হঠাৎ করেই মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি।

 

ছবি:-কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবা |

Ad

Follow for More!