প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬
নিজস্ব প্রতিনিধি:- জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন জন্য গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল আচরণের পাশাপাশি সার্বিক সহযোগিতা চেয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন- ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ করবেন এমনটা প্রত্যাশা করেন তিনি।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ভোট গণনা শেষে উপজেলায় আসবে। পরে উপজেলা থেকে যথারীতি জেলার কন্ট্রোল রুমে ফলাফল আসবে। কন্ট্র্রোলরুমে থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, জেলা নির্বচন অফিসার গোলাম মোস্তফা, বিজিবি ও সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পুরুষ ভোটার =৮,২৪,৪৫৪ (আট লক্ষ চব্বিশ হাজার চারশত চুয়ান্ন) জন মহিলা ভোটার=৭,৯০,৪৭৪ (সাত লক্ষ নব্বই হাজার চারশত চুয়াত্তর) জন তৃতীয় লিঙ্গের ভোটার=০৮ জন মোট ভোটার সংখ্যা ১৬,১৪,৯৩৬ (ষোল লক্ষ চৌদ্দ হাজার নয়শত ছত্রিশ) জন।
মোট ভোট কেন্দ্রের সংখ্যা=৫৫৪টি মোট ভোট কক্ষের সংখ্যা=৩১০৫টি। নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সংখ্যা=২৮, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংখ্যা=০৮।
আইনশৃঙ্খলা রক্ষার্থে স্টাইকিং টিমের বিজিবি স্টাইকিং টিমের সংখ্যা=১৫টি (৩০০ জন) আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিমের সংখ্যা = ১৫টি (১২০ জন) পুলিশের মোবাইল টিমের সংখ্যা= ৫৩টি (২১২ জন) পুলিশের স্ট্রাইকিং টিমের সংখ্যা = ১৪টি (৭৪ জন) র্যাবের স্ট্রাইকিং টিমের সংখ্যা = ০৮টি (৫৬ জন) বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাইকিং টিমের সংখ্যা = ২১টি ( সম্ভাব্য ৫০৫ জন)।
ভোট কেন্দ্রে নিয়োজিত পুলিশের সংখ্যা=১১০৯ জন ভোট কেন্দ্রে নিয়োজিত আনসার ভিডিপি’র সংখ্যা = ৭২০২ জন ভোট কেন্দ্রে নিয়োজিত গ্রাম পুলিশের সংখ্যা=৫৬৪ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশনকৃত পুরুষ ভোটার সংখ্যা= ২০,১২৮ জন
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশনকৃত মহিলা ভোটার সংখ্যা=৩,৬০৮ জন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশনকৃত মোট ভোটার সংখ্যা=২৩,৭৩৬ জন ০৯.০২.২০১৬ তারিখ পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত মোট পোস্টাল ব্যালটের সংখ্যা=১৪৬৪৭ টি।
জেলা পর্যায়ে স্থাপিত নির্বাচন সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষের নম্বরঃ (যা ২৪/৭ সচল রয়েছে) মোবাইল নম্বরঃ 01789739032। টেলিফোন নম্বরঃ 0241110100।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us