প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
স্টাফ রিপোর্ট:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর পক্ষে মাঠে নেমেছেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের শীর্ষ স্থানীয় নেতারা। তারা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় চষে বেড়িয়েছেন। চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও প্রচার প্রচারণা।
এতে অংশ নেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন,সংগঠনের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত ভিপি সোহেল,আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী সামাদ খান রাজু, প্রবাসী ফখরুল ইসলাম, খন্দকার আব্দুল করিম নিপু, আব্দুর রহিম, আব্দুল মোমিন, আয়াস আলী, প্রমুখ।
প্রবাসী বিএনপি নেতাদের মাঠপর্যায়ে এমন উপস্থিতি ও নির্বাচনী প্রচারণায় দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রচারণার সময় কুলাউড়ার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ,বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে প্রবাসী নেতৃবৃন্দ জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন।
এদিকে জাতীয় সংসদের প্রচারণায় অংশ নিতে আরও কয়েক ডজন প্রবাসী নেতারা দেশে ফেরার পথে রয়েছেন বলে জানা যায়।
ছবি- বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের শীর্ষ স্থানীয়
নেতৃবৃন্দ।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us