প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
স্টাফ রিপোর্ট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রচার-প্রচারণার শেষ দিনে এসে চমক দেখালেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ডাকবাংলো মাঠে স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটে। উপজেলার সবক’টি ইউনিয়ন থেকে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে মিছিল পরিণত হয় বিশাল জনসমুদ্রে। আর এই বিশাল মিছিল থেকে বারংবার আওয়াজ উঠে ধানের শীষের পক্ষে। এ মিছিলে মানুষের গণজোয়ারে ইতিহাস সৃষ্টি করেছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।
এরআগে সোমবার দুপুর থেকে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে জড়ো হতে থাকেন। এসময় বিএনপির সমর্থক ও নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। পরে বিএনপি নেতাকর্মীসহ সমর্থকরা বিশাল প্রচার মিছিল করে পুরো শহর প্রদক্ষিণ করেন।
বিকেল সাড়ে চারটায় স্বাধীনতা স্মৃতিসৌধে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। এসময় তাঁর সহধর্মিণী মিলি ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুলাউড়াবাসী দল, মত, নির্বিশেষে উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনটি বিএনপির চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিবেন। আমি এমপি নির্বাচিত হলে উন্নয়ন ও নিরাপত্তা, স্মার্ট নগর, যোগাযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম, সংস্কৃতি, যুব শক্তি ও খেলাধুলা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, ধর্ম-কর্ম, গণমাধ্যম ও গণতন্ত্র, পর্যটন ও বিনিয়োগ, সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিয়ে দল, মত, নির্বিশেষে সকলকে নিয়ে সমাজের সকল বৈষম্য দূর করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তুলবো। এটাই আমার লক্ষ্য। আমার রাজনীতি উন্নয়নের, নিরাপত্তার ও মানবিক মর্যাদার, আধুনিক কুলাউড়া বিনির্মাণ করাই আমার অঙ্গীকার।
শওকতুল ইসলাম শকু বলেন, কুলাউড়ার জনগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি নির্বাচিত হলে আমার কাছে আসতে কারো কাছে ধরণা দিতে হবেনা। আমার ঘরের দরজা কুলাউড়ার সাধারণ জনগণের জন্য অতীতের ন্যায় খোলা থাকবে। যে কোন সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসবেন। আমি সবধরণের সহযোগিতা করবো। অবহেলিত কুলাউড়ায় উন্নয়ন করার জন্য আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কুলাউড়াবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার জীবনের শেষ ধাপে এসে আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এটা আমি বিশ্বাস করি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ সহ উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি:- কুলাউড়াবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখছেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।


Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us