সৌদি আরবে ওমরাহ পালন করলেন জাতীয় দলের ফুটবলাররা।

প্রকাশিত: ৬:২১ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

সৌদি আরবে ওমরাহ পালন করলেন জাতীয় দলের ফুটবলাররা।

অনলাইন ডেস্কঃ-আগামী ২২ মার্চ থেকে ব্রুনাই ও সিশেলসকে সঙ্গে নিয়ে সিলেটে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে সৌদি আরবে অনুশীলন করছেন জাতীয় দলের ফুটবলাররা। এদিকে সৌদি আরবে অবস্থানরত ফুটবলারর ওমরাহ পালন করেছেন।

রোববার (১২ মার্চ) অনুশীলন ছিল না ফুটবলারদের। ছুটির দিনে ২০ জন ফুটবলার ও ৫ জন কোচিং স্টাফ মদিনা থেকে মক্কার যান। সৌদি সময় দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ওমরাহ পালন করেন ফুটবলাররা। এরপর ওমরাহ পালন শেষে বিকেলে মক্কা থেকে মদিনায় ফিরেন তারা।

আজ সোমবার (১৩ মার্চ) আবারো অনুশীলনে নামবে ফুটবলাররা। এর আগে শনিবার (১১ মার্চ) মদিনার ক্লাব উহুদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচে খেলে ১-১ গোলে ড্র করে জামাল ভূঁইয়ারা।

Ad

Follow for More!