কর্মধায় শিশু ধর্ষণের অভিযোগ। ধর্ষক আটক।

প্রকাশিত: 2:37 PM, February 14, 2022

কর্মধায় শিশু ধর্ষণের অভিযোগ। ধর্ষক আটক।

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক হোসাইন আহমদ (২২)কে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রয়ারী) রাতে উপজেলার কর্মধা থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে ধর্ষিতার মা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি শিশুটি বসতঘরের পেছনে একা খেলাধুলা করছিল। এ সুযোগে হোসাইন ওই শিশুকে ফুসলিয়ে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হোসাইন দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে হোসাইন আহমদকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতেই এসআই পরিমল চন্দ্র দাস কর্মধার পাট্টাই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক হোসাইন আহমদকে আটক করতে সক্ষম হন ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় আজ সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষক হোসাইনকে আটকের পর আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

ছবিঃ- ইন্টারনেট।

এ সংক্রান্ত আরও সংবাদ