২৫’ আগষ্ট অমর্ত্য ‘র প্রথম মৃত্যুবার্ষিকী। বিশেষ দোয়া অনুষ্ঠিত।

প্রকাশিত: 8:27 PM, August 24, 2021

২৫’ আগষ্ট অমর্ত্য ‘র প্রথম মৃত্যুবার্ষিকী। বিশেষ দোয়া অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়ার সন্তান,খ্যাতিমান সাংবাদিক, অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বারী’র বড় ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্য ২০২০ সালের (২৫ আগষ্ট) এই দিনে মাত্র ২১ বছর বয়সে মারা যায়। শোকার্ত পরিবার গড়ে তুলেছে একটি সেবামুলক প্রতিষ্ঠান অমর্ত্য ফাউন্ডেশন।

দেশবিদেশের দানশীল ব্যক্তিদের সহায়তায় বাংলাদেশ জুড়েই নলকূপ স্থাপন সহ নানা কর্মযজ্ঞ চলছে এ ফাউন্ডেশনের। দেশের বিভিন্ন এলাকায় ছয়টি খাবার ঘরে প্রতিদিন দুই শতাধিক মানুষকে রান্না করা খাবার খেতে দেয়া হয়।

আদিবাসী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠির জন্য কাজ করছে অমর্ত্য ফাউন্ডেশন। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে নির্মান করা হচ্ছে অমর্ত্য মসজিদ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে  ফাউন্ডেশনের খাবার ঘর ছাড়াও নানান প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি শোকার্ত পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ